Friday, October 28, 2022

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

 


রংপুর প্রতিনিধিঃ

এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। তবে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি, তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বুধবার (২৬ অক্টোবর) রাতে জেলা মোটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতাসহ সাধারণ মালিকদের নিয়ে যৌথ জরুরি সভা হয়।


সেখানে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গণসমাবেশ ঘিরে মোটর মালিক সমিতির এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে ধর্মঘট নিয়ে চিন্তিত না বিএনপি নেতারা। গণসমাবেশে আসার জন্য মানুষ উদগ্রীব।গণসমাবেশের জনস্রোত ধর্মঘট দিয়ে আটকানো যাবে না।


 বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে বলেন, সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে নানা কৌশল অবলম্বন করছে। বিএনপির সমাবেশ ঘিরে সরকারের চাপে মালিক সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানাই।


মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন; তারা কীভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকে? এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য মালিক সমিতিকে আহবান জানান তিনি।

উত্তপ্ত রাজপথ,আওয়ামী লীগে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উত্তপ্ত রাজপথ,আওয়ামী লীগে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত




ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে রাজপথ। বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বড় শোডাউন দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নেতারা আগেই জানিয়েছেন, তারা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এখনই সরসরি পালটাপালটি কোনো কর্মসূচিতে যেতে চান না। আপাতত নিজেদের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে চান তারা। 

এ অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার। সভায় এ বিষয়ে দলীয় সভাপতির প্রয়োজনীয় দিকনির্দেশনা চাইবেন নেতারা। একই সঙ্গে বিরোধীদের মোকাবিলায় দলের নেতা এবং এমপিদের ভূমিকা কী হবে-তা নিয়েও আলোচনা হবে। নির্বাচনের আগে সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার কৌশলের বিষয়েও নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

ডিসেম্বরে দলের ২২তম জাতীয় সম্মেলনের আগে এটাই হতে পারে বর্তমান কমিটির শেষ বৈঠক। এই সভা থেকেই আসতে পারে পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গঠন করা হতে পারে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন উপকমিটি।

এছাড়া সভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনের দিনক্ষণও চূড়ান্ত হতে পারে। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধীদের আন্দোলন মোকাবিলার কৌশল এবং নিজেদের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

সভায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে বিভাগ এবং জেলা-উপজেলাসহ তৃণমূল পর্যন্ত সংগঠনের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরবেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। তারা বিভিন্ন বিষয়ে চাইবেন দিকনির্দেশনা। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। করোনা ও যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রভাব দেশে কতটা পড়বে এবং সে বিষয়ে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন দলীয় সভাপতি। পাশাপাশি নভেম্বর ও ডিসেম্বরজুড়ে আওয়ামী লীগের দিবসভিত্তিক কর্মসূচি দলে কার্যনির্বাহী সংসদের সভায় চূড়ান্ত হবে।

এবিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পরে। এছাড়া দলের যেসব সহযোগী সংগঠনের কমিটি মেয়াদোত্তীর্ণ, সেগুলোর সম্মেলন তো করতে হবেই, সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটির শুরু হবে বিকাল ৪টায়। বৈঠকে আমন্ত্রিত নেতাদের ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণভবনে উপস্থিত হতে চিঠি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে লিখিত এজেন্ডায় মূলত ১১টি বিষয় রয়েছে। এর মধ্যে আছে-শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহিদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ।

আওয়ামী লীগ নেতারা বলছেন-বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি সম্মেলন প্রস্তুতি কমিটি, ঘোষণাপত্র, দপ্তর, প্রচার-প্রকাশনা, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা, মঞ্চ ও সাজসজ্জা, গঠনতন্ত্র, সাংস্কৃতিক, খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটি গঠন করে দিতে পারেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সাধারণত জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গতবারও আওয়ামী লীগের সঙ্গে একই মঞ্চে তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবারও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের বিষয়ে দলীয় সভাপতি বৈঠকে নির্দেশনা দিতে পারেন।

আওয়ামী লীগের সহযোগী বেশ কয়েকটি সংগঠন বর্তমানে মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগকে আগেই সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে এই তিন সংগঠনসহ অন্যান্য সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে নির্দেশনা আসতে পারে। 

স্থানীয় সরকার নির্বাচনসহ নানা কারণে দলের বেশ কিছু নেতাকে কারণ দর্শানোর নোটিশ এবং তৃণমূল থেকে বহিষ্কারের সুপারিশও পাঠানো হয়েছে। এ বিষয়টিও শুক্রবারের সভায় আলোচনায় আসতে পারে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে। 

আইএ/

Thursday, October 27, 2022

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়




নিজস্ব প্রতিবেদন


টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেই চলেছে পাকিস্তান। প্রথমে ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পরে এ বার জ়িম্বাবোয়ের কাছেও হারলেন বাবর আজ়মরা। প্রথমে ব্যাট করে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে পাকিস্তান। পর পর উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১ রানে হারতে হয় বাবরদের।


সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জ়িম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। শুরুটা খুব ভাল করে জ়িম্বাবোয়ে। প্রথম তিন ওভারে ৩১ রান ওঠে। পাওয়ার প্লে-র পঞ্চম ওভারে অধিনায়ক আরভিনকে আউট করে জ়িম্বাবোয়েকে প্রথম ধাক্কা দেন হ্যারিস রউফ। পরের ওভারে সাজঘরে ফেরেন আর এক ওপেনার ওয়েসলি মাধেভেরে।



দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে জ়িম্বাবোয়ে। মিডল অর্ডারে শন উইলিয়ামস ছাড়া কেউ রান পাননি। মিডল অর্ডারে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। এই ম্যাচে সুযোগ পেয়ে তাকে কাজে লাগালেন তিনি। চার ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ভাল বল করেন রউফ। উইলিয়ামস করেন ৩১ রান। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ব্যাটে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে।

জলঢাকা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

জলঢাকা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ


নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় থানা চত্ত্বরে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে থানার প্যারেড গ্রাউন্ডে জলঢাকা থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের নিয়ে দূর্ঘটনা কবলিত ভিকটিম উদ্ধার ও বিভিন্ন দূর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ  ফিরোজ কবির, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুর রহিম,  জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ রিফাত হোসেন সহ জলঢাকা থানার সকল অফিসার/ফোর্স ও জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা।

Thursday, October 20, 2022

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে - চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে - চীনা রাষ্ট্রদূত

 


খাদেমুল ইসলাম,জলঢাকা (নীলফামারী) -

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সবদিক দিয়ে পরিবর্তণ ঘটবে এই এলাকার মানুষের। জীবন মান উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ যোগাযোগ ব্যবস্থাসহ সর্বোপরি মানুষের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যারেজ এলাকার সম্ভাব্যতা যাচাই চলছে এবং দুই দেশের সরকারের প্রচেষ্টায় দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচই মি. লি জিমিং।


তিনি আরো বলেন, প্রতি বছর বন্যার কারণে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ ঘর বাড়িসহ আবাদি জমি নদীতে বিলীন হয়ে যায়। এতে করে সর্বশান্ত হয় তিস্তা পাড়ে মানুষ। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে আলোর মুখ দেখবে তিস্তা পাড়ের মানুষ।


রোববার (৯ অক্টোবর) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া  তিস্তা ব্যারেজ ও লালমনিরহাট কমান্ড এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

তিনি আরো বলেন, তিস্তা পাড়ের মানুষরা কি চান সেটা আগে লক্ষ করা হচ্ছে। যেহেতু তিস্তা আন্তর্জাতিক নদী সে কারণে লাভ ও ক্ষতি কি রকম হচ্ছে সেটিও বিবেচনায় নেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভুইয়া, তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাউদৌলা প্রিন্স, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। 

এসময় এমপি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আলোর মুখ দেখছে। তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং’কে দেখে মনে হলে তার মনোভাব পজেটিপ। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো। তিস্তা পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন। 

শেষে চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট দলটি রংপুর বিভাগীয়  চীনা কোম্পানী কৃর্তক চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে বলে জানান।




জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন

জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন





জলঢাকা প্রতিনিধিঃ 

নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ছোটভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। 


এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাদরাসা হলরুমে অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম নবেলের সভাপতিত্বে হামদ, নাত, ক্বিরাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মর্তুজা ইসলাম, হারুন-অর-রশীদ, তশরিফা বেগম, কালিদাস রায়, শিক্ষক আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুর রাজ্জাক, কছির উদ্দিন ও ক্বারি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিদ্দিক ফারুকী। এতে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনা করেও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রভাষক মাওলানা ছাইদুল ইসলাম। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা এসব কর্মসুচি পালন করে।

Sunday, September 26, 2021

The school affected by Corona will open tomorrow

The school affected by Corona will open tomorrow


Bidhan Chandra Roy, Jaldhaka (Nilphamari)

After a long year and a half of closure, the school was closed for two days on September 23 after three teachers of Chiravija Golna Bidirectional High School in Jaldhaka Upazila of Nilphamari were attacked by corona.

After inspecting the school, Jaldhaka Upazila Secondary Education Officer on Sunday directed to keep the school open from tomorrow.

As a result, there was a mixed process between the students and the parentsMom says you don't have to go to school for a few days. We want to go to school.

Parent Rubina Begum said, "We are happy to open the school after a long time. The children have forgotten everything in a year and a half. They don't understand anything except mobile and TV.

Al Hassan Jahed Nawruji, headmaster of Chira Vija Golna Bidirectional High School, said, "We were conducting classes in our school following proper health rules. Suddenly, three teachers were positive and corona was closed.

Talking to parents and students about the mixed process, he said, "I will tell parents, there is nothing to fear." Everything is normal. We have sanitized the whole school with disinfectant. If anyone is sick, let them know and tell them to stay at home.

Jaldhaka Upazila Secondary Education Officer Chanchal Kumar Bhowmik said that all the teachers and students there are still wellEven then, if there is any news of infection, further action will be taken subject to discussion.

Friday, September 3, 2021

পোস্ট আপনার, অশান্তি অন্যের!

পোস্ট আপনার, অশান্তি অন্যের!



Daily image bd.com

ইন্টারনেট এবং স্মার্টফোন যতই হাতের নাগালে আসছে প্রিয়জন কিন্তু ততই দূরে সরে যাচ্ছে! এক সময় ইন্টারনেট এবং স্মার্টফোন ছিল বিলাসী। কিন্তু সময়ের পরিক্রমায় সেটাই এখন নিত্যপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। মানুষ একবেলা না খেয়ে থাকার কথা চিন্তা করতে পারে কিন্তু হাতের স্মার্টফোন এবং তার ইন্টারনেটহীনতা ভাবতেই পারেনা।


অনেকের কাছে ব্যাপারটা মাদকের মতোই নেশালু। ফলে দৈনন্দিন সকল খুঁটিনাটি তারা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই সূত্র ধরে ছড়িয়ে যায় বিভিন্ন পরিবারে। একটা সময় মানুষের ঘরের গোপন খবর গোপন রাখাই নিয়ম ছিল। এমনকি পরিবারের বিশেষ করে যৌথ পরিবারের অন্য সদস্যদেরও জানাতে দ্বিধা বোধ করতো। পারিবারিক মান, অভিমান কিংবা ঝগড়া বিবাদ অথবা আনন্দ উৎসবই হোক না কেন তা একান্তই নিজেদের ভেতরই ছিল।



এখন মানুষ মান অভিমান করলে তার বিস্তারিত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে অন্যেরা এমনকি অপরিচিতরা সেটা জানছেন। আবার সে মান ভাঙাতে হাজবেন্ড কি ‘উপহার’ দিলো সেটাও পরে শেয়ার করেন। কেউ হয়তো টাকা দিয়ে বানানো তোড়া উপহার দিচ্ছেন কেউবা হিরের দামি আংটি। ফলে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েও আশা রাখেন তার মান ভাঙাতে তার স্বামীও তাকে এসব দেবেন।


কিন্তু আসলেই কি সেটা সম্ভব বা বাস্তব? ফলে এসব নিয়ে বাদানুবাদ আরও বেড়ে যায়। সাধারণ বিবাদ পৌঁছে যায় বিচ্ছেদ পর্যন্ত। অথচ যাদের বিবাদ নিয়ে এসবের সৃষ্টি তারা হয়তো সুখেই কাটাচ্ছেন সংসার। আবার বিবাহবার্ষিকী কিংবা জন্মদিনে স্ত্রী বা প্রেমিকাকে চমকে দিতেও অনেকে অনেক ধরনের আয়োজন করে থাকেন। এক শ্রেনীর মানুষ এসব দেখে মনে মনে সেরকম কিছু প্রত্যাশা করতে থাকেন। আর এসব প্রত্যাশা যখন পূরণ হয়না তখন একটা চাপা ক্ষোভ ভেতরে ভেতরে থেকে যায়, যা পরবর্তীতে বিস্ফোরণে রুপ নেয় অনেকের ক্ষেত্রেই।


তাই নিজেদের আনন্দঘন মুহূর্তের সকল ছবিই যে শেয়ার করতে হবে বিষয়টা সেরকম না। কিছু জিনিস একান্ত থাকাই শ্রেয়। আপনার প্রতি প্রিয়জনের আবেগের বহিঃপ্রকাশ হয়তো অন্যরকম, তাই অন্যের পোস্ট দেখে সেরকম কিছু আশা করাটাও কিন্তু ঠিক না। যদিও এটা যে যার জায়গা থেকেই অনুধাবন করা উচিত কিন্তু বর্তমান অস্থির সময়ে সে সময় আছে কার?



তাই যারা এসব পোস্ট শেয়ার করেন সচেতনতাটা সেখান থেকেই হওয়া জরুরি। কেননা আপনার সুখ যাতে অন্যের অসুখের কারণ হয়ে না দাঁড়ায়। এখানে বলে রাখা ভালো, ফেসবুকে অনেকেই আছেন যারা অন্যের ছবি কপি করে নিজেদের বলেও চালিয়ে দেয়। অর্থাৎ ফেসবুকের বা অন্য সামাজিক মাধ্যমের সকল পোস্টই যে বাস্তবিক সেটা নাও হতে পারে। কিন্তু সে সচেতনতা তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম সৃষ্টি করতে পারবেনা। সচেতন হতে হবে আমাদের, অর্থাৎ ব্যবহারকারীর। কেননা সামাজিক অবস্থান এবং ব্যক্তি ভেদে মানুষের অনুভূতির বা আবেগের প্রকাশ ভিন্ন হওয়াটা স্বাভাবিক। এমনকি একজন মানুষ চাইলেও তার আর্থিক দুর্বলতার কারণে অনেক কিছুই করতে পারেনা। আবার অনেকে এটাকেই অজুহাত মানেন। তাদের ভাষ্য, চাইলে যে কেউই অল্প অল্প সঞ্চয় করে প্রিয়তমাকে দামি গিফট করতেই পারে। তবে সেটাও কিন্তু সকল অবস্থায় সম্ভব নাও হতে পারে, পরিস্থিতির ভিন্নতায়। কিন্তু আমরা কি সেটা বুঝি?

Thursday, September 2, 2021

নারায়নগঞ্জের অনিক কাউনিয়ায় আটক

নারায়নগঞ্জের অনিক কাউনিয়ায় আটক



মোঃসাইফুল ইসলাম 

কাউনিয়া(রংপুর),প্রতিনিধি: 

রংপুরের কাউনিয়ায় তিন মাস আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে এসে নারায়নগঞ্জের অনিক নামের একজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার হরিচরনশর্মা গ্রামের নিরমল চন্দ্রের মেয়ে পিংকী রানী নারায়নগঞ্জে একটি কারখানায় চাকুরী করার সুবাদে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফাতেমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অনিক হোসেনের (২১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সাড়ে তিন মাস আগে অনিক - পিংকী বিয়ে করে সংসার শুরু করে আসছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন বেশ ভালো কাটছিলো। বিষয়টি পিংকীর পরিবারের লোকজনের মাঝে জানাজানি হলে গত আটদিন আগে তারা পিংকীকে হাত করে অনিকের সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। স্থানীয় স্কুলের শিক্ষক মাহবুবার রহমান বলেন,  গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে থগেনের চাতাল মোড় এলাকায় অপরিচিত অনিক নামের ছেলেকে দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অনিক হোসেন সব কিছু খুলে বলেন। এবং সে আরো বলেন পিংকী তাকে ফোন করে এখানে আসতে বলেছে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। 

পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনিককে আটক করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান,  বৃহস্পতিবার অনিককে ১৫১ ধারায় আটক দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধিঃ


প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।


তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এই জন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


একই দিন স্থগিত থাকা নয়টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।

আড়াই বছর পর আন্তজার্তিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল

আড়াই বছর পর আন্তজার্তিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল


 সর্বশেষ আন্তজার্তিক ম্যাচটা খেলেছিলো ২০১৯ সালে মার্চে ভারতের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপে।এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় নি বাংলাদেশ দলের।সুযোগ থাকলেও ২০১৯ সালের এসএ গেমসে কোনো কারন ছাড়াই নারী ফুটবল দলকে পাঠায় নি বাফুফে। পরবর্তীতে করোনাভাইরাস মহামারীতে চেষ্টা করেও ম্যাচ আয়োজন করতে পারে নি।

অবশেষে আড়াই বছর পর আন্তজার্তিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে নেপালে গিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ খেলেই উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে নারী ফুটবল দল।উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সমূহ। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী জর্ডান এবং ইরান।

৬ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে নারী দলের।সেই লক্ষ্যে গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন।সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় ডাক পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে,৫ জন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব থেকে এবং ১ জন ডাক পেয়েছেন নাসরিন এসসি থেকে।

 There is another children's park in Nilphamari

There is another children's park in Nilphamari


A zoom virtual discussion meeting was held in the conference room of the Deputy Commissioner on the construction of a children's park to enhance the beauty and develop the talents of the children in the abandoned place attached to the International Sheikh Kamal Stadium in Nilphamari.


A virtual meeting was held on Wednesday (August 1) under the chairmanship of Deputy Commissioner and President District Sports Association Nilphamari Md. Hafizur Rahman, Member of Parliament for Nilphamari-2 constituency Asaduzzaman Nur, District Council Chairman Bir Muktijoddha Md. Joynal Abedin, Additional Deputy Commissioner and District Sports Association Md. Azaharul Islam


Also present at the occasion were Md. Samsul Haque, Vice-President, Chamber of Commerce and Vice-President, District Sports Association, Nilphamari; SM Safiqul Alam Dablu, Vice-President, Chamber of Commerce, Nilphamari; District Sports Association Nilphamari and General Secretary Municipal Awami League Nilphamari, Md. Wadud Rahman General Secretary Upazila Awami League Nilphamari, Md. Mizanur Rahman prominent businessmen and members of District Sports Organization Nilphamari.


The meeting unanimously decided to take immediate action to build a children's park.



Wednesday, September 1, 2021

Dimla Upazila has been declared as 100% Scouts Upazila

Dimla Upazila has been declared as 100% Scouts Upazila


Special correspondent

 

 Dimla Upazila of Nilphamari has been declared as 100% Scouts Upazila as Scout Unit Leaders have been formed in all educational institutions.


Local MP Bir Muktijoddha Aftab Uddin Sarkar declared 100 per cent Scouts Upazila from Virtually Connected in the hall of Bir Muktijoddha Aftab Uddin Sarkar Hall of Dimla Islamia Degree College on Tuesday (August 31). Deputy Commissioner Hafizur Rahman Chowdhury presided over the function. At the same time, the MP said, the role of the scout movement is important in building a nation with moral and humane people including living an orderly life. Therefore, he called upon all the unit leaders of the upazila to intensify the scout movement in schools.


District Education Officer Shafiqul Islam, Upazila Parishad Chairman Bir Muktijoddha Tabibul Islam, Upazila Nirbahi Officer Jayshree Rani Roy, Kishoreganj Upazila Nirbahi Officer Amit Chakraborty, Bangladesh Scouts Dinajpur Region Deputy Director Abdur Rashid, Secretary Abu Saeed, Upazila Parishad Vice Chairman Nirendra were present. Nath Roy, Women Vice Chairman Ayesha Siddique, District Scouts Secretary Golam Kibria, Thana Officer-in-Charge (OC) Sirajul Islam, Upazila Awami League General Secretary Anwarul Haque Sarkar Mintu, Upazila Scouts Vice-President and Headmaster Lutfar Rahman, Upazila Scouts Secretary Prashant Kumar Dutt and Mortuza Islam, secretary of Jaldhaka Upazila Scouts. The event, organized by Dimla Upazila Scouts, was attended by public representatives, government officials, headmasters of all schools and unit leaders.

Thursday, May 13, 2021

 মাস্ক না পড়লে আসছে লাঠি চার্জ করার 'বিধান'

মাস্ক না পড়লে আসছে লাঠি চার্জ করার 'বিধান'



বর্তমান আইনে জনসাধারণের মাস্ক পরা বাধ্য করতে কঠোর হতে পারে না পুলিশ। এজন্য পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।



যাতে পুলিশ জনগণের ওপর প্রয়োজনে ‘লাঠিপেটাও’ করতে পারে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে সরকার এই কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন সরকারের শীর্ষ কয়েকজন কর্মকর্তা।



এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন


বলেন, যারা মাস্ক পরছে তারা সেভ থাকছে। অবস্থা দেখে মনে হচ্ছে না যে করোনা সহজে চলে যাবে।



আমরা মাস্ক পরা শতভাগ নিশ্চিত করতে চাই। এজন্য আইন সংশোধন করে জরিমানাসহ আইনে আরও কঠোরতা রাখা যায় কিনা সেটা ভাবছি।

স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করছেন। তবে সীমিত সংখ্যক মোবাইল কোর্ট দিয়ে এই কার্যক্রম বিস্তার বা জোরদার সম্ভব হচ্ছে না। এজন্য পুলিশকে কঠোর হতে উদ্যোগ নেওয়া হয়।  


গত ২৬ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের সময় মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে পুলিশকে যেকোনোভাবে নির্বাহী ক্ষমতাসহ পুলিশ যাতে পেটাতে পারে সে বিষয়টি আলোচনায় আসে।


সরকারের একজন পদস্থ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে। কিন্তু আইনে বিধান না থাকায় পুলিশ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারছে না।


ওই কর্মকর্তা বলেন, মাস্ক না পরলে শাস্তি কী হবে- এমন আলোচনার সময় একজন কর্মকর্তা ‘বেতের বাড়ির’ প্রস্তাব করেন। কিন্তু প্রচলিত আইনে পুলিশের বেতের বাড়ি দেওয়ার সুযোগ নেই। এর পরিপ্রেক্ষিতে আরেকজন আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন। এরই পরিপ্রেক্ষিতে ‘বেতের বাড়ির’ বিষয়টি কীভাবে আইনি পরিকাঠামোতে আনা হবে, তা ভাবা হচ্ছে।


তিনি বলেন, জরুরি জনস্বার্থ বিষয়ক প্রয়োজনে সরকার বেতের বাড়ি দেওয়ার প্রভিশন আইনে যুক্ত করতে পারে। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন বা অন্য কোনো আইনে তা বৈধতা দেওয়া হবে।


জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পুলিশের কাছে নির্বাহী ক্ষমতা না দিলে তারা প্রয়োগ করতে পারবে না। এজন্য আইন সংশোধন করে নির্বাহী ক্ষমতা দেওয়া হবে।  


জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর মধ্যে এই প্রভিশনটা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো জনগণকে নিরাপদ রাখা।


লাঠিপেটা বা বেত্রাঘাতের নিয়ম ব্রিটিশ আমলে থাকলেও পরে তা বাতিল করা হয় বলে কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে দেশে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি শাস্তির বড় বিষয়গুলো রয়েছে পেনাল কোডে। কিন্তু পেনাল কোডে বেত্রাঘাত বা লাঠিপেটার বিধান নেই। তবে ‘হুইপিং (চাবুক) অ্যাক্ট, ১৯০৯ নামের একটি আইন চালু আছে। মাস্ক পরার ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায় কিনা- সেটাও মাথা রাখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Wednesday, March 31, 2021

সংখ্যালঘু শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের আবেদন ১৫ ই এপ্রিল পর্যন্ত

সংখ্যালঘু শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের আবেদন ১৫ ই এপ্রিল পর্যন্ত





সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ উপবৃত্তি পেতে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বৃত্তির আবেদনের ২টি ফরম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আবেদন অগ্রায়ণ করা যাবে। 


এসব তথ্য জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তির আবেদন পাঠানোর অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।    


জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, সশস্ত্র বাহিনী, প্রতিবন্ধী, অটিস্টিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তি প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দুটি ফরম প্রকাশ করা হয়েছে। ফরম সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। উপবৃত্তির আবেদন করতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরমটি যথাযথভাবে পূরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে।


৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ফরম নম্বর-১ পূরণ করে উপবৃত্তির আবেদন করতে পারবে। আর একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ফরম নম্বর-২ পূরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে। ১৫ এপ্রিলের পর আঞ্চলিক কার্যালয়ে কোন আবেদন ফরম করা হবে না। 


Tuesday, March 23, 2021

কৃষি ডিপ্লোমা পড়ে ক্যারিয়ার

কৃষি ডিপ্লোমা পড়ে ক্যারিয়ার

 শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি ধারা হচ্ছে কারিগরি শিক্ষা। কর্ম দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে পৃথিবীর সব দেশেই কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট জোর দেয়া হয়। দেরিতে হলেও আমাদের দেশে কারিগরি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। ২০০৮ সালে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ছিল ১ দশমিক ২ শতাংশ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। ২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করা হবে। তিনি বলেন, ২৩টি আন্তর্জাতিক মানের পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের প্রতিটি উপজেলায় একটি করে নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নতুন আরও এক লাখ শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।


একজন শিক্ষার্থী ভালো ফলাফল থাকা সত্ত্বেও চাকরির বাজারে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় শুধু কর্মনির্ভর শিক্ষার অভাবে। অনেক সময় বেকারত্বের অভিশাপও বরণ করতে হয়। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতা যেভাবে বাড়ছে একইভাবে বাড়ছে উন্নত ক্যারিয়ার গড়ার অসংখ্য সুযোগ। বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে দেশে বা দেশের বাইরে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে। এ সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সঠিক ক্যারিয়ার পরিকল্পনা। শিক্ষার্থীদের এ পরিকল্পনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে কর্মমুখী শিক্ষা। আর কর্মমুখী শিক্ষার মধ্যে সবচেয়ে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে কারিগরি শিক্ষায়।

কৃষি ডিপ্লোমা কি
কর্মমুখী শিক্ষার অন্যতম একটি ধারা হচ্ছে কৃষি ডিপ্লোমা। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও আবাদযোগ্য জমির পরিমাণ সামান্যই। আর এমনই সীমিত সম্পদ দিয়ে বিপুল জনগোষ্ঠীর খাদ্য সমস্যা মেটানোর জন্য উন্নত যেসব ফলনশীল শস্য আর প্রযুক্তি উদ্ভাবন করেছেন কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদরা, সেগুলোই কৃষকের কাছে পৌঁছে দিচ্ছেন ডিপ্লোমা কৃষিবিদরা।

আবার নতুন প্রযুক্তি সম্পর্কে কৃষকের সুবিধা-অসুবিধা এবং চাহিদার তথ্য পৌঁছে দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠান। তাই নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি কৃষিতে ডিপ্লোমাধারীদের রয়েছে দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ। চাকরি করা ছাড়াও নিজ উদ্যোগে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সুবিধা তো আছেই। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী কৃষি ও মৎস্য সেক্টরে প্রশিক্ষিত জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ১৩টি সরকারি ও ১০১টি বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সারাদেশে। এগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে দুই রকম। মুখোমুখি প্রশিক্ষণ ব্যবস্থায় ইনস্টিটিউটে থেকে পড়াশোনা করতে হয়। আর চাকুরিজীবীদের জন্য দূরশিক্ষণ পদ্ধতিতে সেমিস্টার সিস্টেমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ব্যবহারিক ক্লাস হয়ে গেলে পরবর্তী সময়ে সপ্তাহে একটি ক্লাস ও পরীক্ষায়ই অংশ নিতে হয় শুধু। এই পদ্ধতিতে পড়তে পারবে শুধু চাকুরিজীবীরা। অন্যান্য ডিপ্লোমার ন্যায় এ কোর্সটিও ৪ বছরের। কোর্সটি সম্পন্ন করতে মোট ৮টি সেমিস্টার পড়তে হবে। প্রতি সেমিস্টারের মেয়াদকাল ছয়মাস। এসএসসির পর ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করলে কৃষি শিক্ষার শিক্ষক হিসেবে সরাসরি বিএড ডিগ্রিধারীগণের সমান বেতন স্কেল পাবেন। অন্যান্য চাকুরীর ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর সমমর্যদা পাওয়া যেতে পারে।

কাজের ক্ষেত্র
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স শেষ করে যেকোনো শিক্ষার্থী কৃষি, মাছের চাষ ও পশুপালনের জন্য কাজ করে এমন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে কৃষি শিক্ষার শিক্ষক হিসেবে যোগদান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে উপসহকারী পরিচালক পদে, উপসহকারী কৃষি কর্মকতা পদে ও বিভিন্ন কৃষি নিয়ে কাজ করে এমন এনজিওগুলোতে কাজের প্রচুর সুযোগ রয়েছে। কৃষি, পশুপালন ও মৎস্য চাষের ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীরা কোটাভিত্তিক এসব প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র ও কৃষি মন্ত্রণালয়েও এখান থেকে ডিপ্লোমা সম্পন্নকারীদের কাজের সুযোগ রয়েছে।

গোয়াইনঘাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ জানালেন, ‘আমি জৈন্তাপুরের তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করার পরপরই এখানে চাকরি পেয়েছি। এ ছাড়া বেসরকারি নানা প্রতিষ্ঠান কৃষি বিষয়ক কার্যক্রম পরিচালিত করায় আমাদের এখন কাজের ক্ষেত্র অনেক বেশি।’

কী পড়ানো হয়
বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়সহ এখানে চার বছরে আটটি পর্বে পড়ানো হয় পরিবেশ বিদ্যা, মাছের চাষ, গৃহপালিত পাখি পালন, মাঠ ফসলের চাষাবাদ, চিংড়ি চাষ ব্যবস্থাপনা, উদ্যান নার্সারি ব্যবস্থাপনা, হ্যাচারি ব্যবস্থাপনা, মাছের পুষ্টি ও খাদ্য ইত্যাদি বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয়ে থাকে।

এসএসসি পাসের পর যাঁরা ভাবছেন কোনো বিষয়ে ডিপ্লোমা করবেন, তাঁদের জন্য বলছি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো থেকে কৃষি, মৎস্য চাষ ও পশুপালনের ওপর আপনি ডিপ্লোমা করতে পারেন। এ বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীদের কাজ সরাসরি মাটি ও মানুষের সঙ্গে। ফলে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখা যায় অনেকাংশে। এর মধ্য দিয়ে নিজের আত্মতৃপ্তিটাও বেশি পাওয়া যায় দেশের উন্নয়নে কাজ করে।  

ভর্তির যোগ্যতা ও খরচাপাতি
এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ থাকতে হবে ২.৫ এবং আলাদাভাবে গণিতে ও বিজ্ঞানে ৩.০০ থাকতে হয়। যেকোনো বিভাগ থেকে এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখান থেকে ডিপ্লোমা করার জন্য আবেদন করতে পারেন। সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে চার বছরে শিক্ষা খরচ হবে সব মিলিয়ে ২০ হাজার টাকার মত। আর বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে ইনস্টিটিউট ভেদে খরচ কমবেশি হতে পারে।

বুধবার ১০ মিনিট স্তব্ধ থাকবে তিস্তার দুই পাড়

বুধবার ১০ মিনিট স্তব্ধ থাকবে তিস্তার দুই পাড়





তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই করাসহ ছয় দফা দাবিতে ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়বে তিস্তার দুই পাড়। আগামী বুধবার (২৪ মার্চ) তিস্তার দুই পাড়ের প্রায় ২৩০ কিলোমিটার জুড়ে হাট-বাজার, দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হবে।



সোমবার (২২ মার্চ) রংপুরে সংবাদ সম্মেলনে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী এ ঘোষণা দেন।


তিনি বলেন, তিস্তা নদীকে বলা হয় উত্তরের জীবন রেখা।



প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ নদীর ওপর দেশের দুই কোটি মানুষ নির্ভরশীল। এ নদী এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য দেশীয় এবং আন্তদেশীয় ব্যবস্থাপনা জরুরি।

তিনি আরও বলেন, এই এলাকার মানুষদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখা, ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষক সমবায় ও কৃষিভিত্তক শিল্প কলকারখানা, তিস্তার শাখা-প্রশাখা ও উপ-শাখার আগের অবস্থায় সংযোগ স্থাপন এবং দখল ও দূষণমুক্ত করে নৌ চলাচল চালুর ব্যবস্থা করতে হবে।


এর আগেও আমরা এসব দাবিতে তিস্তার দুই পাড়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার দুই পাড়ে একযোগে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছি।


তারই অংশ হিসেবে আগামী বুধবার দুই পাড়ে স্তব্ধ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরে এসব দাবি বাস্তবায়নে এক লাখ মানুষের স্বাক্ষর সংবলিত দাবিনামা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।


 তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ড. তুহিন ওয়াদুদ, সাধারন সম্পাদক শফিয়ার রহমান, অধ্যক্ষ মোহাম্মদ আলী  বক্তব্য রাখেন ।



অপর দিকে, তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব আদায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ক্ষেতমজুরদের সারা বছরের কাজের দাবিতে রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন সমাবেশ করেছে। গতকাল বাংলাদেশ ক্ষেত্রমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সকাল ১১টায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক এবং বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক আহসানুল আরেফিন তিতু, সদস্য এমদাদুল হক বাবু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহবায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।

Sunday, March 21, 2021

 যানজট নিরসনের দাবিতে হিলিতে সড়ক অবরোধ

যানজট নিরসনের দাবিতে হিলিতে সড়ক অবরোধ


 


হিলি প্রতিনিধিঃ

যানজট ও রাস্তা প্রসারের দাবিতে দিনাজপুরের হিলিতে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় সর্বসাধারণ। সড়ক অবরোধের কারণে থেমে যায় শহরের সকল যান চলাচল। দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এসে যানজট নিরসন ও রাস্তা প্রসারের দাবি মেনে নেওয়ার কথা আশ্বস্ত করে এবং জনসাধারণ সড়ক অবরোধ তুলে নেয়। 


আজ শনিবার (২০ মার্চ) হিলির চারমাথা মোড়ে সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে স্থানীয় সর্বসাধারণ। 


হিলি স্থলবন্দরের যানজট নিরসনের দাবিতে রিকশা শ্রমিক, ইজিবাইক শ্রমিক, বাস শ্রমিক সহ আপামর সর্বসাধারণ এবং সকল দলের নেতা-কর্মীরা। 


একঘন্টার সড়ক অবরোধে হিলির সাথে দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের দাবি অচিরেই হিলিকে যানজট মুক্ত করতে হবে এবং সড়ক প্রসার করতে হবে।


হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, আমি সকল জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি। যানজট হিলির জন্য একটা অভিশাপ। আগামী এক সপ্তাহের মধ্যে যানজট নিরসনের ব্যবস্থা না হলে,আমরা আবারও কঠোর অবস্থানে অবস্থান করবো।


হাকিমপুর হিলি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, যানজটের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকল প্রকার যোগাযোগ ব্যবস্থার অবনতি হচ্ছে। এর একটি সুরাহার প্রয়োজন। 


সড়ক অবরোধ ঠেকাতে ছুটে আসেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক। তিনি অবরোধ কারীদের আশ্বস্ত করেন, আমি স্থানীয় প্রশাসন, সড়ক কর্তৃপক্ষ ইউএনও এবং জেলা প্রশাসকের সাথে বসে হিলির যানজট নিরসন এবং সড়ক প্রসারের ব্যবস্থা করবো।


শেষে সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতিতে সড়ক অবরো তুলে নেন সর্বসাধারণ।


 করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু



আতোয়ার রহমান রানা,গাইবান্ধাঃ



গাইবান্ধা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


 একজন আমৃত্যু যোদ্ধা  গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জি নাইন সদস্য, বিশিষ্ট মিডিয়া ও টকশো ব্যাক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা খন্দকার আহাদ আহমেদ। 



গতকাল সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  তার এই অকাল মৃত্যু জেলা বিএনপির ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে  গাইবান্ধা জেলা  বিএনপি  গভীর শোক প্রকাশ করেছে।

Friday, March 19, 2021

মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়


নিজস্ব প্রতিবেদকঃ

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আজ শুক্রবার সকালে ঢাকায় এসেছেন।

SteadFast Courier

মাহিন্দা রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় রওনার আগে তিনি সফরের কথা জানিয়ে টুইট করেন।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে মাহিন্দা রাজাপক্ষেকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেওয়া হয় গার্ড অব অনার।সফরসূচি অনুযায়ী, মাহিন্দা রাজাপক্ষের আজ বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। স্মৃতিসৌধে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।

আজ বেলা তিনটায় হোটেল সোনারগাঁওয়ে মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে চারটায় জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন মাহিন্দা রাজাপক্ষে। অংশ নেবেন নৈশভোজে।

কাল শনিবার সকাল ১০টায় মাহিন্দা রাজাপক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। মাহিন্দা রাজাপক্ষে জাদুঘর পরিদর্শন করবেন। দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন তিনি।

আগামীকাল সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মাহিন্দা রাজাপক্ষে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন।

আগামীকাল বিকেল পাঁচটায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

DRB Tour & Travels

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এ অনুষ্ঠানে যোগ দিতে প্রথম বিশ্বনেতা হিসেবে ১৭ মার্চ ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরে গেছেন। এ অনুষ্ঠানে অংশ নিতে দ্বিতীয় বিশ্বনেতা হিসেবে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার প্রতিপাদ্য ‘মুজিব চিরন্তন’। তবে প্রতিদিনের অনুষ্ঠানের জন্য আলাদা প্রতিপাদ্য রয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে নেপাল, ভুটান ও ভারতের রাষ্ট্র-সরকারপ্রধানেরা পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকায় আসবেন।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন।